আরডিআরএস বাংলাদেশ-এর ৩০৬তম নারায়ণপুর শাখার শুভ উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আরডিআরএস (RDRS) বাংলাদেশ এর ৩০৬ তম নারায়ণপুর শাখা। একই সাথে এলাকার নতুন সদস্যদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ (১৩ অক্টোবর) মঙ্গলবার সকালে নারায়ণপুর বাসস্ট্যান্ডের পিরিজকান্দি রোডস্থ আরডিআরএস এর নবনির্মিত শাখা কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ ফিতা কেটে শাখাটির শুভ সূচনা করেন। পরবর্তীতে শাখা কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও ঋণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আরডিআরএস দীর্ঘদিন ধরে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারায়ণপুরে নতুন শাখাটি চালু হওয়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ সহজেই আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন, যা এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংস্থার পক্ষ থেকে বাছাইকৃত স্থানীয় সুবিধাভোগী ও নতুন সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ঋণ বিতরণ করা হয়। নতুন ঋণ গ্রহীতারা তাঁদের অনুভূতি প্রকাশ করে জানান, ঘরের কাছে এ ধরনের আর্থিক সহায়তা ও দিকনির্দেশনা পাওয়ার ফলে তাঁরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
আরডিআএস বাংলাদেশ ঢাকা-সিলেট ডিভিশনাল ম্যানোজার আব্দুল হকের সভাপতিত্বে ও নরসিংদী রিজিওনাল ম্যানেজার মোঃ আলিমুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর উপ-পরিচালক (ক্ষুদ্রঋণ) ড. এস.এম ফারুক-উল-আলম (পিএইচডি), আরডিআরএস বাংলাদেশ এর হেড অফ এইচ আর শাহীন পারভীন, বেলাবো ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, আরডিআরএস বাংলাদেশ এর বেলাবো শাখার এরিয়া ম্যানেজার নুর আলম মিয়া ও আরিফ রায়হান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সভাপতি প্রার্থী মোঃ জাকির হোসেন”সহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ , এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

