শৈলকূপায় কৃষকের বাড়িতে ডাকাতি

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক হামিদুল মালিথা জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, রুপার গহনা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির পর আশপাশের লোকজন তাদের ধরতে বের হলেও কাউকে আটক করতে পারেননি। পরে পার্শ্ববর্তী ইবি থানার পুলিশ ইজিবাইকটি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ত্রিবেণী গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *