বটিয়াঘাটায় ভার্চুয়াল এর মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
“কৃষক কার্ড থাকলে হাতে নেন, সেবা পাবেন সাথে সাথে”—এই স্লোগানকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, উপজেলা অডিটরিয়ামে।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবুবকর সিদ্দিক। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম। যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন, সাধারন সম্পাদক আবু সাইদ শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক দেবাশীষ মন্ডল দেবু, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন, সিও আব্দুস সামাদ, সিএ হারুন, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষিখাতকে আধুনিক ও ডিজিটালাইজড করার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন কৃষিসেবা সহজে ও স্বচ্ছতার সঙ্গে পাওয়ার সুযোগ পাবেন। কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগ-বালাই ও আবহাওয়া সংক্রান্ত তথ্য, কৃষি বীমা এবং কৃষিপণ্য বিক্রয়ের সুবিধাসহ ১০ ধরনের সেবা দেওয়ার কথা রয়েছে। বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের ব্লকভিত্তিক কৃষক-কৃষাণীদের তথ্য সংগ্রহের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে নির্ধারিত কৃষকদের হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে। বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপির ইউনিয়নের একটি ব্লবে ১৪ ৯২ জনকে কৃষি প্রনোদনা দেয়া হয়েছে।এতে কৃষকের মুখি হাসি দেখে সন্তষ্ট সাধারণ মানুষ। বক্তারা আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এতে প্রকৃত কৃষকরা সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে আরও সহজ ও কার্যকর ব্যবস্থা পাবেন। উল্লেখ্য, সরকারি কৃষক কার্ড কর্মসূচির আওতায় চলতি বছর দেশব্যাপী বিপুলসংখ্যক কৃষককে কার্ড ও কৃষি উপকরণ সহায়তা দেওয়ার কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *