এসআরবি-১৪ এর বিশেষ অভিযানে ৩৭ বোতল “এস্কাফ ডিএস” সহ তরুনী আটক।
মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্ট
অপরাধ তথ্য চিত্র
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এসআরবি-১৪, ময়মনসিংহ এর মাদক বিরোধী অভিযান চালিয়ে নকলার হল পট্টি মোড় হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ এক তরুণীকে আটক করা হয়।
সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর ২০২৬খ্রি. দুপুর অনুমান ১৪:২৫ ঘটিকায় শেরপুর নকলা থানার হলচত্তর মোড়ে পাকা রস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে নারী মাদককারবারী মনিকা (২০), জেলা-শেরপুরকে আটক করে। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে নেশা জাতীয় মাদকদ্রব্য ‘‘এস্কাফ সিরাপ” থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে হেফাজতে থাকা কাঁধ ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ৩৭ (সাত্রিশ) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য “এস্কাফ সিরাপ“ উদ্ধার করে। এছাড়াও ০১টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত তরুণী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১৪ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত তরুণীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর নকলা থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি-১৪ বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটনসহ হত্যা, জঙ্গি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-১৪, ময়মনসিংহ মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করেছে এবং তা অব্যহত থাকবে।

