পিরোজপুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হুলারহাটের গুয়াবাড়িয়া এলাকায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের প্রায় ৩৫ থেকে ৪০ ফুট ওপরে আটকে পড়া এক কৃষকের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে গাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর পিরোজপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়েবের নেতৃত্বে ফায়ার ফাইটার মো. রাসেল শেখ ও নাজমুল ঘটনাস্থলে পৌঁছান। পরে রশির সহায়তায় প্রায় ৩৫-৪০ ফুট উঁচু নারিকেল গাছ থেকে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মরদেহ কৌশলে নিচে নামিয়ে আনা হয়।ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ঘটনাস্থলে পৌঁছে কৃষককে মৃত অবস্থায় গাছের সঙ্গে আটকে থাকতে দেখা যায়। উদ্ধার অভিযান শেষে মরদেহ স্বজনদের ও পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার কার্যক্রমে ফায়ার ফাইটার মো. রাসেল শেখ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালিত অভিযানের মাধ্যমে প্রায় ৩৫-৪০ ফুট উঁচু গাছ থেকে মরদেহটি নিরাপদে নামিয়ে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *