সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি।। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপির ছাত্র বিষয় সম্পাদক মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবলু সর্দার,কোষাধক্ষ্য প্রিন্স আলম, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলীনূর ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অশান্ত পরিবেশ তৈরি করছে। বিভিন্ন স্থানে আগুন সন্ত্রস করে সাধারণ মানুষের ক্ষতি করছে। সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এতে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুজ্জামান লুলু,শাজাহান মিয়া, রহিমুজ্জামান রোকন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মী এতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *