বটিয়াঘাটায় অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা ইউসুফ খানের ছেলে রফিকুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে একই ইউনিয়নের আন্ধারিয়া খড়িয়াগেট সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করেন বটিয়াঘাটা থানায় কর্মরত এসআই গোবিন্দ কুমার মন্ডল। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের হায়েছে। যার মামলা নং-৭।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

