মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটা থানা মোড়ে মানববন্ধন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. হেলাল শেখের বিরুদ্ধে ২০ লাখ ৪২ হাজার ১০৩ টাকা পাওনার অভিযোগ এনে ২ নম্বর বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউনুসের করা সংবাদ সম্মেলন ও পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বটিয়াঘাটা উপজেলা থানা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, বটিয়াঘাটা উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হেলাল শেখের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রকাশিত সংবাদ প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ নম্বর বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউনুসকে সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

বক্তারা বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে হেলাল শেখের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এর আগে একই অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক মো. হেলাল শেখ পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আজমল গাজী, বটিয়াঘাটা স্ট্যান্ড ইজিবাইক চালক ও মালিক সমিতির হাফিজ মলঙ্গী, ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক আজাদ শেখ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের আসাদ আকুঞ্জি, ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন শ্রমিকদলের আফজাল সরদারসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ।

এ ছাড়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্যসচিব জাহিদুর রহমান, তালুকদার বাপ্পি শেখ, তৌহিদ মল্লিক, যুগ্ম আহ্বায়ক রফিক শেখ, হারুন শেখ, রবিউল শেখ, ইলিয়াস, বক্তিয়ার আকুঞ্জি, আসাদ শেখ, ইসলাম, মাসুদ শেখ, ফারুক তরফদার, জাহাঙ্গীর আলম, মফিজুল, ইব্রাহিম শেখসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *