নওগাঁয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ
নওগাঁ জেলা প্রতিনিধি:
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ০২:৩০ ঘটিকার সময় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার মান্দা উপজেলার কসব ভোলাগাড়ি নামক স্থানে নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতিত মেসার্স সালেহা ব্রিকস নামক পুরাতন ইটভাটা ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ টি মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা নেওয়া হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ন আনসার , নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

