শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়ায় অবৈধভাবে বালু উত্তলনে মোবাইল কোর্ট অভিযান
স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল উপজেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২নং ওয়ার্ড আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় কাউকে পাওয়া না যাওয়ায় দন্ড প্রদান করা সম্ভব হয় নি।তবে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু পাওয়া যায়। উক্ত বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত বালু বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং সাথে ছিলো শ্রীমঙ্গল থানার একটি চৌকস টিম৷ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

