জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে বাস ভাঙচুরের অভিযোগে ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি । বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর থেকে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
দাবী আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস চালাকরা।

জানা গেছে, গত ৩১ আগস্ট রাত ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে এক ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশার ওপর উল্টে পড়ে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।

ওই দুর্ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সদর উপজেলার নান্দিনা স্থানীয় লোকজন রাজীব বাস বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে আসা রাজীব পরিবহনের দুইটি বাস ভাঙচুর করে ।

বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে জামালপুর থেকে ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার ভোর থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, লোকজন আমাদের বাড়ি ভাঙছে, চালকদের মারধর করছে। কোন চালক ইচ্ছে করে এক্সিডেন্ট করে না। আমরা নিরাপত্তাহীনতাই আছি। আমাদের নিরাপত্তা না দেওয়া পযন্ত গাড়ি বন্ধ থাকবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, এ বিষয়ে আমরা বাস চালকদের সাথে কথা বলে আর দ্রুত সময়ের মধ্যেই ভোগান্তি নিেসন করতে চেষ্টা করব।

এ বিষয়ে জামালপুর বাস ও মিলিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ সাথে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *