মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন মতিঝিল জোনের খিলগাঁও থানার ওসি। তার ইশারায় জেল থেকে মুক্ত হয়েছেন খিলগাঁও থানা আওয়ামীলীগ সেক্রেটারি নুরুজ্জামান জুয়েল।

নিজস্ব প্রতিনিধি : মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন মতিঝিল জোনের খিলগাঁও থানার ওসি। তার ইশারায় জেল থেকে মুক্ত হয়েছেন খিলগাঁও থানা আওয়ামীলীগ সেক্রেটারি নুরুজ্জামান জুয়েল।

এছাড়াও খিলগাঁও কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাজিব আহমদ ও যুবলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন! ঢাকা দক্ষিণ যুবলীগ সহ খিলগাঁও থানায় গ্রেফতারকৃত সকল আওয়ামীলীগের নেতারা এখন জামিনে মুক্ত।

এই ওসি আওয়ামীলীগের সাথে চুক্তিবদ্ধ। কারাগারে আটক আওয়ামীলীগের কোনো নেতাকে
শ্যোন এরেস্টের জন্য আবেদন না করায় তারা সহজে বেরিয়ে আসতেছে।
এই শফিকুল লীগের আমলে ওসি আড়াইহাজার থানা নারায়নগঞ্জ। সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর কলিজার টুকরা যাকে সেই বিখ্যাত হাবিব যখন ঢাকা রেঞ্জের ডিআইজি তখনই তাকে ওসি বানিয়েছেন। ৫ আগস্টের পর সে ডিএমপির শ্যামপুর থানার ওসি ছিলেন।

ডিএমপির সূত্র মতে, জামিন বাণিজ্যের সাথে এ জোনের ডিসিরাও জড়িত রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *