১০দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাকিবের, সন্ধান চান পরিবার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে নানী বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে রাকিব (১১) নামের এক শিক্ষার্থী । ১৭ আগস্ট উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামের নানি বাড়ি থেকে গোয়ালের চর ইউনিয়নের সভার চর জস্টিবাড়ী মাদরাসায় যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় ।

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী নিখোঁজ রাকিব গোয়ালের চর ইউনিয়নের কাছিমার চর গ্রামের ইয়াকুবের পুত্র। নিখোঁজের ঘটনায় ইসলামপুর থানার ২১ আগস্ট সাধারণ ডায়েরি করা হয়েছে।

একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে তার বাবা ও মা এখন পাগল প্রায়। নিখোঁজ ছাত্র রাকিবের বাবা ইয়াকুব জানিয়েছেন, গত ১৭ আগস্ট বেলা এগারো টার দিকে চিনার চর নানী বাড়ি থেকে পায়ে হেঁটে মাদ্রাসার আসার পথে হারিয়ে যায়।

এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। রাকিব বিগত এক বছর থেকে ওই মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, থানায় সাধারণ ডায়েরী করার পর নিখোঁজের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে উদ্ধারের জন্য পুলিশের টিম কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *