কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

এমরান হোসেন বাবুল মোংলা
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগর থেকে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ২৮ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও ৪ টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *