বটিয়াঘাটায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
মাছ উৎপাদন বৃদ্ধি করি, বেকারত্ব দূর করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মাছের উৎপাদন আরও বৃদ্ধি, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান বলেন, মৎস্য খাতকে আরও আধুনিক ও কর্মমুখী করতে দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে উপজেলার ৬০০ জন মৎস্যজীবীকে ৩টি ট্রেডে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন, বটিয়াঘাটা থানা বিএনপির সদস্য সচিব ফারুক খন্দকার, নৌ পুলিশের এসআই জান্নাত, ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হোসেন, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন, আসাদুজ্জামান উজ্জল, শেখ রাসেল, বিএনপি নেতা ইমরান আহমেদ, ছাত্রনেতা ওমর হামজা, মানবাধিকার সেক্রেটারি হাফিজুর রহমান এবং ক্ষেত্র সহকারী শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও পুরস্কার গ্রহণের মধ্যে দক্ষিণ খুলনার অন্যতম “দেশ বাংলা এসপিএফ হ্যাচারী” এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রান্তি গ্রুপের এজিএম মোঃ খানজাহান আলী।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে একদিকে যেমন দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এজন্য নিরাপদ ও আধুনিক মৎস্যচাষ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *