নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
মোঃ জাবেদ হোসেনঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি মো. নোবেল (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা, অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি, মাদক চোরাচালান, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তার করে বাহিনীটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
র্যাব ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হক (৬৫)-কে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে, মো. নোবেল ও তার সহযোগীরা এ হামলায় অংশ নেয়। গুরুতর আহত ফজলুল হককে প্রথমে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে মারা যান।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন এবং সেই মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই।
মামলার পর থেকেই র্যাব-১১-এর সদর কোম্পানি আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টায় সিদ্ধিরগঞ্জ থানার এসও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. নোবেল (৩০), পিতা- রমজান শেখ, মাতা- রেহানা বেগম, সাং- শান্তিনগর ক্যানেলপাড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে

