চাঁদপুর সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি শাহজালাল মিলন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী

মোঃ জাবেদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর সদর উপজেলা শাখার ১৮ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা বিএনপি। গত ১৫ জুলাই জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে শাহজালাল মিলনকে সভাপতি এবং মো. হযরত আলী ঢালীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি ১৮ সদস্যের উপদেষ্টা পরিষদ, একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলী, সহ-সম্পাদক এবং কার্যকরী সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদে রয়েছেন— আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, শেখ আব্দুর রশিদ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, আজহার উদ্দিন মিয়া, মো. আবুল প্রধানীয়া, আলফাজ উদ্দিন আলফু, মো. ইউসুফ খান, মো. হুমায়ুন কবির হিমু, মো. বিল্লাল বেপারী, আবুল কালাম জমাদার, সরদার মো. রফিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান), বোরহান খান, রফিকুল ইসলাম খোকন মল্লিক, সিরাজুল ইসলাম তালুকদার, মুক্তার হোসেন বাবুল সরকার, হাফেজ ওয়ালী উল্লাহ, মো. সিরাজ প্রধানীয়া ও জি. এম. জহিরুল ইসলাম।
সহ-সভাপতি
অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আলমগীর আলম জুয়েল, মোহাম্মদ আলী খান, আব্দুল বাতেন চৌধুরী, এ.কে.এম. ফজলুল হক সেলিম, মনিরুজ্জামান মানিক, আব্দুল মান্নান খান, আলাউদ্দিন তালুকদার, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের মিজি খোকা, মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, মো. বাকের খন্দকার, মো. জাকির হোসেন তালুকদার ও মো. মোশারফ হোসেন শিকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক
মো. আখতার হোসেন সাগর, গাজী মো. মাসুদ রায়হান, পীরজাদা বরকত উল্লাহ খান, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. মাহমুদ হাসান কবির এবং অ্যাড. শিরিন আক্তার সুপ্তা।
সম্পাদকমণ্ডলী
কোষাধ্যক্ষ হিসেবে মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাড. তাফাজ্জল হোসেন ও অ্যাড. জসিম মেহেদী, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, প্রচার সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ গাজী, কৃষি বিষয়ক সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী, মৎস্য বিষয়ক সম্পাদক আবুল হোসেন মিজি, যুব বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম নজু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু হানিফ কাকন, মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আক্তার শানু, ছাত্র বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম ভূঁইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চন্দন কুমার দত্ত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. নজরুল আহসান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাঠোয়ারী বাবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ মর্জি, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক আনিসুর রহমান পিটার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নুরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এ. ইউসুফ মিন্টু মিজি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক স্বপন মাহমুদ, তথ্য বিষয়ক সম্পাদক মো. সেলিম মিরাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রেহেনা ইব্রাহিম (কচি) এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সরদার দায়িত্ব পেয়েছেন।
সহ-সম্পাদক ও কার্যকরী সদস্য
এছাড়া সহ-কোষাধ্যক্ষ, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-যুব, সহ-স্বেচ্ছাসেবক, সহ-মহিলা, সহ-দপ্তর, সহ-প্রচার ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের মনোনীত করা হয়েছে। একই সঙ্গে ৪০ জন কার্যকরী সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করা হয়েছে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ পূর্ণাঙ্গ কমিটি চাঁদপুর সদর উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *