মাদকবিরোধী সফল অভিযানের স্বীকৃতিতে পুরস্কৃত নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

মোঃ জাবেদ হোসেনঃনোয়াখালীতে মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং ১ জন মাদক কারবারিকে গ্রেফতারের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম এবং অভিযানে অংশগ্রহণকারী ডিবি টিমের সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন।
নোয়াখালী জেলা পুলিশ জানায়, জেলার সর্বত্র মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *