বটিয়াঘাটায় অবৈধভাবে জমি দখল ও মাছলুটের অভিযোগে সাংবাদিক সম্মেলন

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি,
সোমবার ০৩/০৮/২০২৬ তারিখ বেলা একটার সময় নিজস্ব কার্যালয়ে ভুক্তভোগী সুদিপ্তবিশ্বাস পিতা মৃত বিনয়কৃষ্ণ বিশ্বাস, নির্মলেন্দু বিশ্বাস শ্যামল বিশ্বাস উভয় পিতা মৃত খগেন্দ্রনাথ বিশ্বাস,ব্যক্তিগণের লিখিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। লিখিত বক্তব্যে সুদীপ্ত বিশ্বাস উল্লেখ করেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশ বাসি ও সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করছি যে, ভূমি দস্য পুর্নেন্দু বিশ্বাস, পিতা মৃত বিষ্টু বিশ্বাস, তুফান বিশ্বাস পিতা পুর্নেন্দু বিশ্বাস, গন বটিয়াঘাটার অর্ন্তগত বয়ারভাঙ্গা ও চরখালী মাছালিয়া মৌজার মধ্যে বি আর এস খতিয়ান ৪৯১ও ২৫৮ বি আর এস দাগ নং ৩৫১ ৩,২৯,৩০ দাগে মোট ৮.৭৭ একর জমি আমারা পৈত্রিক সূত্রে ও বি আর এস রেকর্ডকৃত ভোগ দখলিয় জামিতে আমারা দীর্ঘ ৬০/৭০ বছর দখলে থাকা সত্বেও উপরক্ত ব্যাক্তি গন গত ০১/০৮/২০২৬ তারিখ আমাদের ভোগ দখীলীয় জমিতে জোর পূর্ববক দখল করতে এসে আমাদের জমির উপর নির্মিত ঘেরের বাসা ভেঙ্গে মালা মাল লুট করে ও ঘেরের মাছ মেরে নিয়ে যায়। কথিত তুফান বিশ্বাস এক প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল সহ নানা ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। উক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে ১৪৪/ ১৪৫ মামলা দায়োর করি সেখানে আমাদের পক্ষে গত ১৯/০৭/২৬ তারিখে রায় প্রদান করেন। রায়ে জমিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করাহয়। বিবাদীদের বিরুদ্ধে কিছু বলতে গেলে হামলা মামলা মামলাও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এবিষয়ে বটিয়াঘাটা থানায় গত ১৬/০৬/২০২৬ তারিখ আমরা একটি লিখিত সাধারন ডায়েরী করি যাহার নং ৮৯০ দায়ের করি যাহা তদন্তে সাপেক্ষে তদন্ত অফিসার এ এস আই তৌহিদুল উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখায় নির্দেশ প্রদান করেন। আমরা এখন জীবন নিরাপত্তা হীনতায় ভুগছি আমাদের উপর যে কোন সময় হামলা করে আমাদের জমি দখল করে নেওয়ার পায়তারা করছে। আমরা সাংবাদিকদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও আইন শৃংখলা বাহিনীর প্রতি তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের জোর সুপারিশ করছি। আমরা যাহাতে কতিপয় ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতেপারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *