বটিয়াঘাটায় হিন্দু জামায়াতের সদস্যকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের মাইলমারা গ্রামের নীহার রঞ্জন মন্ডল (৪৩ হিন্দু জামায়ত নেতাকে পূর্ব বিরোধের জেরে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ভবিষ্যতে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। অভিযোগকারী নীহার রঞ্জন মন্ডল (৪৩), পিতা: মৃত রমেন্দ্র নাথ মন্ডল, মাতা। রেবতী মন্ডল, গ্রাম মাইলমারা গ্রামের স্থায়ী বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী।

জিডিতে তিনি উল্লেখ করেন, মাইটভাঙ্গা গ্রামের ভোলানাথ রায়, দূর্যয় রায়, নিউটন মিস্ত্রী ও সত্যেন্দ্রনাথ মিস্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই ২০২৬ বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মাইলমারা এলাকার দোকানের সামনে এসে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে লাঠি দিয়ে মারধর করে আহত করা হয় বলে জিডিতে দাবি করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার আগে তাকে সুযোগ পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পর তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি ভবিষ্যতের জন্য থানার সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান।

বটিয়াঘাটা থানা সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট ২০২৬) বটিয়াঘাটা থানায় এ সাধারণ ডায়েরি (জিডি নং-১৫, ট্র্যাকিং নং-4C04CY) দায়ের করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *