জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
জুলাই আন্দোলনের শহীদ সাব্বির হোসেন-এর কবর জিয়ারত করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর। এ সময় তিনি শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে এমপি আলী আজম মোঃ আবু বকর শহীদ সাব্বির হোসেনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহ তাআলার কাছে শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাব্বির হোসেনের গর্বিত পিতা আমোদ আলী, জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, শৈলকুপা উপজেলা আমির মতিউর রহমান, উপজেলা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে শহীদ সাব্বির হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *