জামালপুরে তিস্তা ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে তিস্তা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। জিআরপি জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর রেলস্টেশনের পশ্চিম পাশে ঘুন্টির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন ইসলামপুর রেলস্টেশনের নিকটবর্তী ঘুন্টির মোড় এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *