ঝিনাইদহে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
গণভোটের রায়, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জেলা ও শহর শিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক তানজিম বিন আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে রাজপথ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *