ঝিনাইদহে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে অপরাধ প্রবণতা কমিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ উপস্থাপন করেন।
এ সময় জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানাসহ অতিথিরা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
একই সঙ্গে মাদক ও সন্ত্রাসবিরোধী তথ্য প্রদানকারীদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও আশ্বস্ত করেন পুলিশ সুপার।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *