শরীয়তপুর পুলিশ লাইন্সে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ জাবেদ হোসেনঃউৎসবমুখর পরিবেশে শরীয়তপুর পুলিশ লাইন্সে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ততার পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানভীর হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), শরীয়তপুর; শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল); সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল); মো. মুহিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); মো. আবু সিয়াম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)।
এছাড়া জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে পুলিশ লাইন্সে দিনব্যাপী প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানান। একই সঙ্গে সফলভাবে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।

