বন্দরে একই পরিবারের ৩জনকে পিটিয়ে রক্তাক্ত, আসামীরা ২দিনেও অধরা

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের বালিগাও এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী ভাসুরসহ ৩জনকে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত করার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। ২১জুলাই লৌমহর্ষক এ ঘটনার ২দিন অতিবাহিত হতে চললেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তরা অদ্যবধি অধরা থাকায় ভুক্তভোগীদের পরিবারে চরম শংকা বিরাজ করছে।
প্রসঙ্গত: বাদীপক্ষের সঙ্গে অভিযুক্তদের (যাঁরা সম্পর্কে বাদীর চাচাতো ভাসুরের ছেলে, চাচাতো ভাই ও চাচাতো জা) দীর্ঘদিন ধরে পৈতৃক জমি জবরদখল নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে একটি মামলা (নং ৫৮/২০২৬) চলমান রয়েছে। এর আগেও আসামিরা একাধিকবার হামলা চালালে গত ২৯ জুন বন্দর থানায় একটি জিডি (নং ৪৯৩) করা হয়েছিল। বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে ১৯ জুলাই রোববার দেউলী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার ঘটনাস্থলে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় দেলোয়ার হোসেনের হুকুমে আসামিরা হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে অঘোষিত ও অতর্কিত হামলা চালায়। এতে ভুক্তভোগী সরুফা আক্তার আছমা, স্বামী ওয়াছি উদ্দিন ও ভাসুর মো. আশরাফ উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওয়াছি উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী সরুফা আক্তার আছমা (৩৬) বাদী হয়ে বন্দর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *