শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
গাছ প্রকৃতির বন্ধু,আর সেই প্রকৃতিকে সবুজে ভরিয়ে তুলতে ঝিনাইদহের শৈলকুপায় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ চারা বিতরণ করেন ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ ফাউন্ডেশন।
এসময় ফাউন্ডেশনের পরিচালক উজ্জল আলী কাঁঠাল,লেবু ও আমড়াসহ তিন প্রজাতির দুই শতাধিক ফলজ গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। বিনামূল্যে ফলদ গাছের চারা নিতে বাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। একটি চারা পাওয়ার আশায় অনেকের মধ্যে উৎসাহ ও আগ্রহও দেখা যায়।
স্থানীয়রা বলছেন,এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে না,বরং মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে। বিশেষ করে ফলদ গাছের চারা বিতরণের ফলে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে পরিবারগুলোও উপকৃত হবে।
চারা বিতরণ শেষে উজ্জ্বল আলী বলেন,গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশ রক্ষা এবং সারুটিয়া ইউনিয়নকে আরও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।##

