নকলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্ট
শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৯ জুলাই ২০২৬) রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, নকলা, শেরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মনসুর রশিদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।
স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফারিদা ইয়াসমিন।
এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

