বটিয়াঘাটায় জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “জুলাই শহীদ দিবস-২০২৬” পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অফিসার, প্রাণীসম্পদ অফিসার ডা. তরিকুল ইসলাম, কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাহুল বিশ্বাস, সমাজসেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা রুনা আক্তার সুমি, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ব্রজেশ রায়, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হোসেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক ইমরান হোসেন, জুলাই যোদ্ধা শাহারিদ আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

