খুবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পলিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। শহিদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ন্যায়, মানবিকতা ও জবাবদিহিতার মূল্যবোধ ধারণ করতে হবে।
উপ-উপাচার্য বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও সাহসিকতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করতে হবে।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস। দোয়ায় জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *