চাঁদপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন তালতলা এলাকার জেনারেল হাসপাতালের সামনে পাকা সড়কে নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মনোয়ার হোসেন পাটওয়ারী ওরফে মুন্না পাটওয়ারী (৪১), করিম পাটওয়ারী বাড়ি রোড, ৯ নম্বর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভার বাসিন্দা এবং মো. নাজিম উদ্দিন মিয়া (৩২), সাহেব বাজার (বেপারী বাড়ি), ১ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর বাগাদী ইউনিয়নের বাসিন্দা।
অভিযানে মনোয়ার হোসেন পাটওয়ারীর কাছ থেকে ৩০ পিস এবং নাজিম উদ্দিন মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মামলার অপর আসামি রনি বেপারী (৪১) পলাতক রয়েছেন বলে জানায় অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার তফসিলের ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।

