খুলনা জেলা প্রশাসক, হুরে জান্নাত, বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
‎খুলনা জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত (১৬১৯৩) বটিয়াঘাটা উপজেলা সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। সফরের শুরুতে তিনি বটিয়াঘাটা উপজেলার সুপার কুইন নারী ফুটবল একাডেমি পরিদর্শন করেন। এ সময় একাডেমির খেলোয়াড়দের মাঝে ফুটবল, জার্সি ও খেলার বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎পরে জেলা প্রশাসক সরকারি চকরাখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে তিনি প্রত্যেককে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
‎এছাড়া তিনি বটিয়াঘাটা উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।
বটিয়াঘাটা থানায় পরিদর্শনে গেলে প্যারেডের মাধ্যমে সম্মান প্রদর্শন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ডিসি স্যার বেশ কিছু দিক নির্দেশনা জানান এবং উপজেলা ইউএনও অফিস এ্যাসিলেন্ড অফিস সহ অন্যান্য অফিস পরিদর্শন করেন ও দিক নির্দেশান দেন।
‎সফরের অংশ হিসেবে তিনি বটিয়াঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষা পরিবেশ ঘুরে দেখেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
‎জেলা প্রশাসকের এ সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান, সহকারী কমিসনার ভূমি শোয়েব শাত ঈল ইভান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব মারুফ হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জেলা প্রশাসকের এ ধরনের জনমুখী কার্যক্রমকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বিষয়ে পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *