বটিয়াঘাটায় রূপান্তরের আয়োজনে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় পরিবেশ সংরক্ষণ ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপান্তরের আয়োজনে “শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় বটিয়াঘাটা ২নং সদর ইউনিয়ন পরিষদ হলরুমে। জার্মান সহযোগিতা ও HELVETAS Germany-এর সহায়তায় বাস্তবায়িত “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি উদয় শঙ্কর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সী এবং সাংবাদিক আরিফুজ্জামান দুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন,নাসিম উদ্দিন, ইসমাইল হুসাইন, শাহাবুদ্দিন, শাহীন সিরাজ, শুভ্র দেব ঢালি, সৌরভ গোলদার, দৃষ্টি গাইন, তিথি মন্ডল, খাদিজা খাতুন, সাথী ঢালী, ছন্দা বিশ্বাস, নিশাত তাসনিম অন্তি, নন্দিনীসহ ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সদস্যবৃন্দ।
এছাড়াও প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ এবং তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায় এ ধরনের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *