সুজানগরে মাদক বিক্রেতা সন্ত্রাসী চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর হাসপাতালের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাবনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকার মাদক নির্মূলে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবন থেকে পরিপক্ক ও পরিকল্পনা নিয়েই দেশে এসেছেন৷ তিনি এসে দেশের দায়িত্ব নিয়েছেন নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে।
প্রায় ৪ মাসে কোন পরিপত্র জারী ছাড়াই দেশ পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷
নিজেদের নীতি নৈতিকতার পরিবর্তন না হলে সমাজের অসংগতি দূর করা সম্ভব নয়। তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি দাবী করে সেলিম রেজা হাবিব বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের কুক্ষিগত করতে চায়। কিন্তু সাহসী পদক্ষেপ নিয়েছেন সাহসী প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ তার উৎকৃষ্ট উদাহরণ। ভালো কাজ করাতে হলে আমাদের মানবিক হতে হবে। মাদক, সন্ত্রাসী নির্মূল করতে হবে। তবেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের চাহিদানুযায়ী দেশ পরিচালনায় সক্ষম হবেন। আমার নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পৃথক তিনটি কমিটি করে দিয়েছি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ অভিযোগ বা সম্পৃক্ততা আছে তাদের কমিটিতে স্থান নেই। মাদক, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের আলাদা আলাদা তালিকা তৈরী করা হয়েছে। তালিকা ধরে প্রশাসনের মাধ্যমে আইনী ব্যবস্থা প্রয়োগ করা হবে।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, প্রশাসনের মধ্যে বিরোধপূর্ণ যারা ঘাপটি মেরে আছে তাদের অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাজনৈতিক ভাবে আমাদের প্রতিহিংসা নেই। কেউ প্রতিহিংসার শিকার হবে না। হতে দেয়া যাবে না। কেউ যদি কাউকে প্রতিহিংসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই নেতা কর্মীর বিএনপি করার দরকার নেই। তাদের দল থেকে বের করে দেয়া হবে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।

নাগরিক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ,সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।
এ সময় আরো বক্তব্য রাখেন,জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপ-পরিচালক
তৌফিক ইকবাল, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা,জিপি এডভোকেট আরশেদ আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা র্যাব ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান, সুজানগর সার্কেলের এএসপি সাদেক আহমেদ, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল আলম নান্নু, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক, নাজিরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান এবিএম তৌফিক হাবিব, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান সমেজ, বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, বেড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে মাদক সন্ত্রাসী চাঁদাবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *