জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা ও কেককাটা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিনকালের সাংবাদিক মুকুল রানা, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক রবিউল আলম লুইপা, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, শিশু-কিশোর সংগঠন নবাঙ্কুরের সভাপতি রফিকুজ্জামান মল্লিক তুষার, জামালপুর লালন একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দোলোয়ার হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র জামালপুর এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটির সভাপতি সেখ সৈয়দুর রহমান সোহেল, রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, এখন টিভির সাংবাদিক জুয়েল রানা, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, নিউজ টুয়েন্টিফোর টিভির মুত্তাসিম বিল্লাহ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, এনটিভির জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, এনটিভির অনলাইন প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, এহসানুল মাহবুব সাজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও সময় উপযোগী অনুষ্ঠান পরিবেশনের কারণে এখনো দর্শকদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাদার সাংবাদিকতার প্রতি অঙ্গীকার বজায় রেখে এনটিভি দেশের মানুষের আস্থা ও ভালোবাসার গণমাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে। এনটিভি প্রতিষ্ঠার পর থেকেই নিপীড়িত, অসহায় মানুষের পাশে ছিল। ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে এনটিভির পদার্পণ শুধু একটি মাইলফলক নয় এটি অর্জনের ইতিহাস। প্রথম দিকে যেভাবে দর্শক নন্দিত হয়ে উঠে এনটিভি এখনো তা ধরে রেখেছে। সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে এনটিভি আরও অনেকদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন অতিথিরা। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *