বটিয়াঘাটায় সক্রিয় চোর চক্র, প্রকৃত চোর গ্রেপ্তার করতে ব্যর্থ থানা পুলিশ, আশ্বাসই সম্বল
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় দিন দিন সক্রিয় হয়ে উঠছে চোর চক্র। একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ও আতঙ্কে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না থানা পুলিশ। অভিযোগ ও মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের আশ্বাস দিলেও চোরদের গ্রেপ্তার কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যার্থ।
এ কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বটিয়াঘাটা প্রেসক্লাবের জানালার গ্রীল কেটে চুরির ঘটনা থেকে এ পর্যন্ত প্রতিনিয়ত দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে। ঈদের পরের দিন শুক্রবার রাতে যে কোন সময় বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সেখ রাসেল বাড়ী প্রাণি সম্পদ অধিদপ্তরের সামনে রাস্তা লাগোয়া এক কথায় প্রকাশ্যে ৩টি তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা সহ আরও ১৫/১৬টি চুরির ঘটনা ঘটলেও শুধু আশ্বাস দিয়ে চলেছে বটিয়াঘাটা থানা পুলিশ। দৃশ্যমান কোন কিছু করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বটিয়াঘাটা থানার সামনে ও উপজেলার ভিতরে, উপজেলা অডিটরিয়ামে কয়েকটি সিসি ক্যামেরা থাকলেও মেলেনি কোন রেকর্ড। যে কারণে স্থানীয়দের মাঝে সন্দেহের দানা বেধেছে, চোর চক্র থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে, শস্যের ভিতর ভুত থাকলে কার কাছে যাবে জনগণ। আদৌ কি প্রকৃত চোর ও চুরি হওয়া মালামাল উদ্ধার হবে, না কি আশ্বাস দিয়েই কর্মস্থল ত্যাগ করবে বটিয়াঘাটা প্রশাসন।

