ঠাকুরগাঁওয়ে কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী সঙ্গীতা রাণী

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সঙ্গীতা রাণী সেন (২০) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার (২৮ জুন) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

নিখোঁজ সঙ্গীতা রাণী সেন ঠাকুরগাঁও সরকারি গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। তিনি জেলার রুহিয়া উপজেলার কষালগাঁও গ্রামের শিবেন্দ্রনাথ সেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে প্রতিদিনের মতোই কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সঙ্গীতা। তবে বিকেল পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবার ও স্বজনরা তার খোঁজ করা শুরু করেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

মেয়ের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *