বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বটিয়াঘাটা থানার সদ্য যোগদানকৃত ওসি মারুফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকাল ৪ টার সময় ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সুধি জনের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস। বটিয়াঘাটা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম,সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, খুলনা জেলা বীর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার শ্রমীক কল্যাণ ফেডারেশনের সহকারী সদস্য সচিব আল-আমিন গোলদার, বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বিএনপি নেতা খায়রুল ইসলাম জনি, বটিয়াঘাটা সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি ও সাংবাদিক তরিকুল ইসলাম।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক সেখ রাসেল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ শাওন হাওলাদার, ইন্দ্রজিৎ টিকাদার, ওমর হামজা এনসিপির মূখ্য সংগঠক, খুলনা জেল। প্রশান্ত বিশ্বাস এনসিপির প্রধান সমন্বয়ক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ আরো অনেকে।
বটয়াঘাটা থানার অফিসার ইনচার্জ সকলের সহযোগীতা কামনা ও আশ্বাস প্রদান করেন।
সভায় মাদক, হত্যা, চুরি ছিনতাই, ক্যাসিনো ব্যবসা, ভূমিদস্যু, সিসি ক্যামেরা ও বহিরাগতদের বটিয়াঘাটায় প্রবেশের প্রথম পথ শোলমারী ব্রীজ রেল লাইনের মূখে চেক পোস্ট করার দাবীসহ অনন্য বিষয়ে আলোচনা, প্রশাসনের সোর্চ এবং গোয়েন্দা শাখার কি কাজ করছে তা নিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সেখ রাসেল আক্ষেপ করেন, প্রত্যেকটি মটর সাইকেল চেক করা, নদী পথে যাতে মাদক আসতে না পারে সেদিক সজাগ দৃষ্টি রাখা, টহল জোদ্দারের জন্য বটিয়াঘাটা থানায় আরো দুটি গাড়ীর ব্যবস্থা করা, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান সহ আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এছাড়া পুলিশ সুপার সকল বিষয় নোট করেন এবং প্রস্তাবিত বিষয় গুলো বাস্তবায়নের জন্য বটিয়াঘাটা অফিসার ইনচার্জ কে নির্দেশ দেন।
একটি বিষয়ে না বললেই নয়, সম্প্রত্তি বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সেখ রাসেলের বাড়ী সহ অন্যান্য চুরি নিয়ে পুলিশ অনেক তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে। এসপি সাহেব বলেন, মাদক বিষয়ে কেউ সুপারিশ করলে তাকেও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *