চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ব্রাক চাঁদপুর শহর শাখা (শ্রীরামদী)। গতকাল সোমবার (১৪ জুন) চাঁদপুর পৌরসভার পূর্ব শ্রীরামদী চাঁদপুর শহর শাখা ব্র্যাক কার্যালয়ে সকাল ১১ টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর টেকসই লক্ষ্যভিত্তিক উদ্যোগ ‘দাবি’র আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সুবিধাভোগীদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা শ্রীরামদী শাখার নানুপুর, পুরানজার বিতরণ করা হয়। একই সঙ্গে এসব সম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ডিভিশনাল কো-অর্ডিনেটর (এস.এস. লিড জেনারেশন ) জামান হোসেন, এরিয়া ম্যানেজার রমেন্দ্রনাথ বিশ্বাস ( দাবি ), এরিয়া ম্যানেজার ( প্রগতি ) মো. রাজিবুল ইসলাম, ( ভিডিও ) মো. বেলায়েত হোসেন, শাখা ব্যবস্থাপক চাঁদপুর আরবান মো. মাসুদ করিম সরকার, চাঁদপুর শ্রীরামদী শাখা ব্যবস্থাপক মো. শাহাদাত করিম, সহকারী শাখা ব্যবস্থাপক, স্বপন মন্ডল, রিজোনাল কো-অর্ডিনেটর (এস.এস. লিড জেনারেশন, চাঁদপুর এর হরিভূষন পাল, অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা সময়োপযোগী এই উদ্যোগের জন্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

