চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানিকুর রহমান মানিক: তৃণমূল রাজনীতি থেকে জনআস্থার প্রতীক
মোঃ জাবেদ হোসেনঃআসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সমীকরণ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন বিশিষ্ট রাজনৈতিক সংগঠক, ত্যাগী নেতা এবং দীর্ঘদিনের মাঠপর্যায়ের কর্মী মানিকুর রহমান মানিক। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি ইতোমধ্যেই উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
রাজনীতির দীর্ঘ পথচলায় মানিকুর রহমান মানিক তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি দলের নেতাকর্মীদের কাছেও একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি চাঁদপুর জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চাঁদপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, চাঁদপুর জেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অর্জিত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, শীতার্ত মানুষের সহায়তা, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এসব কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানিকুর রহমান মানিকের রয়েছে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করার কারণে সাধারণ জনগণের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি গভীরভাবে অবগত। ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি একজন যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এসব কর্মসূচিতে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
মানিকুর রহমান মানিক বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সুযোগ পেলে চাঁদপুর সদর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”
স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং দীর্ঘদিনের ত্যাগী রাজনৈতিক জীবনের কারণে মানিকুর রহমান মানিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একজন শক্তিশালী ও সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যেই নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
সবমিলিয়ে, আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেসব নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে মানিকুর রহমান মানিক অন্যতম। তার প্রার্থিতা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

