বটিয়াঘাটায় আবারও দিনে দুপুরে গুলি করে হত্যা বিএনপি নেতা রফিক কে

সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:
খুলনার বটিয়াঘাটা:উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্য জি,এম রফিক(৫০) কে গুলি করে করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের(লবনচরা থানার) মাথাভাঙ্গা ২ সুইচগেট এলাকার রতন গাজীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ির পাশের কাজীপাড়া-জামায়াত আলী সড়কে একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার সময় পূর্বের পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ রফিক রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তার পরিবারের সদস্যদের খবর দেয়। দুর্বৃত্তরা মাথায় হেলমেট পরিহিত থাকায় কেউ চিন্তে পারে নি বলে জানা যায়।
পরে গুলিবিদ্ধ জি,এম রফিককে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এবিষয় লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,”এই হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রত গ্রেফতার করার চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত আছে। তবে মামলার করার জন্য এখনো কেউ আসেনি। আসলে আমরা মামলা নিবো। “পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *