বটিয়াঘাটায় আবারও দিনে দুপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানালেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা:উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্য জি,এম রফিক(৫০) কে গুলি করে করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের(লবনচরা থানার) মাথাভাঙ্গা ২ সুইচগেট এলাকার রতন গাজীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ির পাশের কাজীপাড়া-জামায়াত আলী সড়কে একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার সময় পূর্বের পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ রফিক রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তার পরিবারের সদস্যদের খবর দেয়। দুর্বৃত্তরা মাথায় হেলমেট পরিহিত থাকায় কেউ চিন্তে পারে নি বলে জানা যায়।
পরে গুলিবিদ্ধ জি,এম রফিককে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতি দাতারা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা আশিকুজ্জামান আশিক,উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি, ১নং জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, সদস্য সচিব আসাবুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *