খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এ. টি. এম. আব্দুল মতিন (তাহের)

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এ. টি. এম. আব্দুল মতিন (তাহের) মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক অনুমোদিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে এ. টি. এম. আব্দুল মতিন (তাহের), সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য এবং শিক্ষক প্রতিনিধি সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী গঠিত এ অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব পালন করবে এবং এ সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে, সভাপতি হিসেবে এ. টি. এম. আব্দুল মতিন (তাহের)-এর মনোনয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *