বটিয়াঘাটায় একের পর এক চোরের চুরির উৎপাতে অতিষ্ট এলাকাবাসী ও প্রশাসন

বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় একের পর এক ঘটেই চলেছে নৃশংস চুরির ঘটনা। ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের হেতালবুনিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ঘটছে চুরির ঘটনা। আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা তাহমিনা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের ফয়সালের বিরুদ্ধে। ফয়সাল ও তার সহযেগাীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে তাহমিনা আক্তার নিজ বাড়ির গোয়ালঘরের পেছনে গেলে সেখানে বিবাদী ফয়সালকে দেখতে পান। তিনি তাকে প্রশ্ন করলে তার গলা চেপে ধরে এবং চেতনা নাশক পদার্থ প্রয়োগের চেষ্টা করে। তাহমিনা আক্তার বঝতে পেরে নাক সরিয়ে নিলে তার মুখের ভিতর কি একটি পদার্থ দিয়ে চেপে ধরলে তার ডাক চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া আসলে বিবাদী ফয়সাল সহ তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। এরং তাহমিনা আক্তার এর মুখ দিয়ে রক্ত ঝরতে থাকলে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি হেতালবুনিয়া ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে একাধিক চুরি ও চুরির চেষ্টা সংঘটিত হয়েছে। ঈদের পর সাংবাদিক সেখ রাসেলের বাড়িতে তিনটি তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল চুরি করা হয়। পরদিন অবসরপ্রাপ্ত আর্মি মাস্টার ওয়ারেন্ট অফিসার ফজলু রহমান শেখের বাড়ির গ্রিল কেটে চুরি সংঘটিত হয়। এছাড়া সাংবাদিক তারিকুল ইসলামের বাড়িতে চুরির চেষ্টা, হাসপাতাল মোড় এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ অর্থ ও সিগারেট চুরি এবং আরও কয়েকটি বাড়িতে তালা ভাঙার চেষ্টার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব ঘটনায় একই চোরচক্র জড়িত থাকতে পারে। ফলে এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাহমিনা আক্তার অভিযোগে উল্লেখ করেন, তিনি সন্দেহভাজন ব্যক্তিকে নিজ চোখে দেখেছেন এবং বর্তমানে শারীরিক ও মানসিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বটিয়াঘাটা থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *