শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় মোবারক হোসেন (৫৩) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে নকলা থানা পুলিশ।
শনিবার (৬ জুন) দিবাগত গভীর রাতে নকলা পৌরশহরের পুরাতন হল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোবারক উপজেলার কায়দা (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি উপজেলার কায়দা গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবার-পরিজন নিয়ে নকলা পৌরশহরে বসবাস করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান গ্রেপ্তার হওয়া মোবারক হোসেন একটি রাজনৈতিক মামলার সন্দিগ্ধ আসামী। তাকে গ্রেপ্তার করে রবিবার (৭ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

