সুজানগরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার দুপুরে পাবনার সুজানগর
কাচারী পাড়া জামে মসজিদ সংলগ্ন রিফাত ইঞ্জিনিয়ারিং ওয়াকসপে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। গুরুতর আহত তারেক উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাচুরী গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে। তারেকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায় তারেক গাড়ি মেরামত করতে আসলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা ও রিফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক কালাম হোসেন জানান, হঠাৎ করে কয়েকটি হোন্ডা নিয়ে এসে ঐ ব্যক্তিকে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্যাপশন: পাবনার সুজানগরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত তারেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *