সান্তাহারে নির্মাণাধীন রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু
আদমদীঘি প্রতিনিধি:
রোববার সকালে বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার নির্মাণাধীন একটি সিসি ঢালাই রাস্তা ও আরসিসি ড্রেনের কাজ পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক সফল মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপির নেতা মুকুল হোসেন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফতাব হোসেন চুট্টু, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, সোহেল, আলমগীর হোসেন, তুহিন ইসলাম, ঠিকাদার সিদ্দিকুর রহমান তুফান, জাকিরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম কোয়েলসহ এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

