ইসলামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
কত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।।
জামালপুরের ইসলামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি যৌথ আয়োজনে (৩০ মে) শনিবার ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনিশহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উপজেলা বিএনপি সহ-সভাপতি, মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি আজমদৌল্লাহ পাহলোয়ানের সঞ্চালনায় এতে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ সভাপতি মাহমুদ হাসান কবির মঞ্জিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পদক নাসিদা শাফিজ বিন্তি প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্সী উপস্থিত ছিলেন।

