চাঁদপুরে প্রচণ্ড ঝড়ে চলন্ত সিএনজির ওপর গাছ পড়ে বৃদ্ধ নিহত

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে আকস্মিক প্রচণ্ড ঝড়ের সময় চলন্ত সিএনজির ওপর গাছ ভেঙে পড়ে মোঃ হেলাল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির মধ্যে একটি সিএনজি অটোরিকশা চান্দ্রা চৌরাস্তা এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশের একটি বড় গাছ হঠাৎ ভেঙে সিএনজির ওপর পড়ে। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোঃ হেলালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রচণ্ড ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়া ও যান চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সবাইকে ঝড়-বৃষ্টির সময় সতর্কভাবে চলাচলের আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *