পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি-২০২৫, প্রদানঃ
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ২৪ মে ২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিাকায় কেএমপি কমিশনার কার্যালয়ে,বয়রাস্থ পুলিশ লাইন হাই স্কুল হতে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত,০৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি কর্তৃক সম্মানিত “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ “প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় কৃতি শিক্ষার্থী ঈশিতা মজুমদার তিথি, মোঃ তন্ময় সরদার, রচনা সরকার এবং মোছাঃ নুসরাত জাহানদের হাতে শিক্ষাবৃত্তির সম্মাননা তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যত ও শুভকামনা জানান।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ নূরল ইসলাম ও জনাব মীর ফসিয়ার রহমান-সহ কৃতি শিক্ষার্থীবৃন্দের পরিবারবর্গ।

